গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Birbhum চন্দ্রনাথের সাড়ে তিন কোটির সম্পত্তি ফ্রিজ

    চন্দ্রনাথের সাড়ে তিন কোটির সম্পত্তি ফ্রিজ

    0
    335
    ছবি সৌজন্যে :ফেসবুক
    প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এ বার রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার সাড়ে তিন কোটির সম্পত্তি ফ্রিজ করতে চলেছে ইডি।
    প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথের। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে চেয়ে কয়েক মাস আগে আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে চন্দ্রনাথের আগাম জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছিল আদালত। তবে ইডি সূত্রে খবর, এ বার চন্দ্রনাথের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি।
    ২০২৪ সালের মার্চ মাসে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। তল্লাশির পর মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। সেই সময় মন্ত্রীর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।