এসএসসি দুর্নীতিতে পার্থ-অর্পিতাকে তলব ইডি-র

0
85
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
প্রাথমিকের পর এ বার এসএসসি দুর্নীতি মামলার তদন্তেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়-কে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ওই সূত্রের দাবি, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে দু’জনকে তলব করা হয়েছে।
পার্থ এবং অর্পিতা দু’জনেই এখন জামিনে মুক্ত। ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়। পরে সিবিআই-এর এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।
ইডি সূত্রে খবর, কেবল পার্থ-অর্পিতাই নন, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে। একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।