
আর্থিক তছরুপ মামলায় এবার দক্ষিণী সুপারস্টার মহেশবাবুকে তলব করেছে ইডি। আগামী ২৭ এপ্রিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে হায়দরাবাদের রিয়াল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে ওঠা তছরুপের মামলাতেই ডাক পড়েছে মহেলবাবুর। অভিযোগ উঠেছে, ওই দুই সংস্থার থেকে সম্পত্তি ক্রয় করতে গিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। মাথা গোজার ঠাঁই করতে গিয়ে সর্বস্ব খোয়াতে হয়েছে তাঁদের। আর আথিক দুর্নীতিতে অভিযুক্ত সেই দুই সংস্থার হয়ে বিজ্ঞাপন করাতেই বিপাকে পড়েছেন দক্ষিণী তারকা।
তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, সাই সূর্য ডেভেলপারস তাদের বিজ্ঞাপনী দূত মহেশবাবুকে ৫ দশমিক ১ কোটি টাকা দিয়েছিল। এর মধ্যে ব্যাঙ্কের মাধ্যমে ৩ দশমিক ৪ কোটি টাকা দেওয়া হয়। আর বাকি ২ দশমিক ৫ কোটি টাকার লেনদেন হয় নগদে।
