ফের সুজিত-রথীনকে ইডির তলব

0
41
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তলব করেছে ইডি।

এবার বিধানসভা ভোটে তৃণমূলের এই দুই প্রার্থীকে নোটিস পাঠিয়ে বলা হয়েছে অমান্য করলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে। এ মাসেই এই নিয়ে তৃতীয়বার সিজিও কমপ্লেক্সে হাজির হতে দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নোটিস পাঠাল ইডি। এর আগে নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন। ১৫ মে-র পরে তলব করার জন্য ইডিকে অনুরোধ করেছিলেন। কিন্তু সুজিত বসু এবং রথীন ঘোষের সেই অনুরোধ মানে নি এজেন্সি।

এর আগে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও তলব করেছিল ইডি। জমি দখলের মামলায় তাঁকে ৩ বাব জেরা করে কেন্দ্রীয় এজেন্সি।