কালীঘাটে গম্ভীর, নিরাপত্তা দেখতে ইডেনে সিপি

0
168
ছবি সৌজন্যে : নিজস্ব
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন গৌতম গম্ভীর আর তখন দিল্লির বিস্ফোরণ কাণ্ডের হাই অ্যালার্টের মধ্যে ইডেনে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন সিপি মনোজ ভর্মা। শুক্রবার টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামছে ভারত।
ম্যাচের আগে দুই দল কলকাতায় এসে গিয়েছে। ইডেনে ৫ দিনের টেস্ট চলাকালীন নিরাপত্তা সুনিশ্চিত করতে সিপিকে আবেদন জানিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এরপরেই মঙ্গলবার ইডেন পরিদর্শনে গিয়েছেন সিপি মনোজ ভর্মা। বৈঠক করেছেন সিএবি-র কর্তাদের সঙ্গে। সিপি জানিয়েছেন খেলার ভেন্যু অনুযায়ী দুই দল এবং দলের ম্যানেজমেন্ট সবার জন্যই যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার ৭৮টি থানার ওসি, এসি, ডিসি-দের নিয়ে লালবাজারে পুলিশ কমিশনার মনোজ ভর্মা ভার্চুয়াল বৈঠক করেছেন। প্রয়োজনে হঠাৎ হঠাৎ নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন পলিশ কমিশনার। ভারত এবং দক্ষিণ আফ্রিকার টিমের জন্য বাড়তি নজরদারিরও নিদেশ দিয়েছেন তিনি।
বিভিন্ন জঙ্গি গোষ্ঠী মডিউল তৈরিতে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে কর্তা নজরদারি চালানোর নির্দেশও দিয়েছেন মনোজ ভর্মা। এদিকে শুক্রবারের প্রোটিয়াদের ম্যাচের আগে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।