
প্রত্যাশা মতোই সিপিএমের নতুন কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।মাদুরাইয়ে অনুষ্ঠিত সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেসে নতুন কেন্দ্রীয় কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে জায়গা পেয়েছেন উত্তর কলকাতার কনীনিকা বোস ঘোষ, পাহাড়ের সমন পাঠক। পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে রাজি না হওয়ায় মহম্মদ সেলিম-র প্রায় সমসাময়িক প্রাক্তন ছাত্র-যুব নেতা ও একসময়ের সাংসদ এম এ বেবি সিপিএমের নতুন সাধারণ সম্পাদক হচ্ছেন।
পার্টির নতুন কন্ট্রোল কমিশনে পশ্চিমবঙ্গ থেকে জায়গা পেয়েছেন রবিন দেব। পলিটব্যুরোতে পশ্চিমবঙ্গ থেকে নতুন অন্তর্ভুক্তি হাওড়ার একসময়ের তরুণ ছাত্র-যুব নেতা শ্রীদিব ভট্টাচার্য। কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত হিসেবে রয়ে গিয়েছেন মানিক সরকার, প্রকাশ কারাট, বৃন্দ কারাট, সুহাসিনী আলী, এস রামচন্দ্রান পিল্লাই, বিমান বসু এবং হান্নান মোল্লা।
পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে নতুন জায়গা পেয়েছেন বর্ধমানের নেতা আভাস রায় চৌধুরী, পশ্চিমবঙ্গের দলীয় মুখপত্রের সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ি, নদিয়ার সুমিত দে এবং জঙ্গলমহলের নেত্রী এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। বয়সসীমা পেরিয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় কমিটি ও পলিটবুরোতে রয়েছে দেওয়া হয়েছে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নকে।
