গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad কান্দির শান্তনুর বাড়ির পুকুরে নজর ইডির, জীবনের পুনরাবৃত্তি!

    কান্দির শান্তনুর বাড়ির পুকুরে নজর ইডির, জীবনের পুনরাবৃত্তি!

    0
    2
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুর্শিদাবাদের বড়ঞায় প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণকাণ্ডের পুনরাবৃত্তি এবার কান্দিতে। কার্যত এমন সম্ভাবনা জোরালো হয়েছে।

    সোনা পাপ্পু মামলায় গ্রেফতার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের দুটো মোবাইলের খোঁজে মঙ্গলবার তাঁর কান্দির সাদা আট্টালিকাতে হানা দিয়েছে ইডি। শান্তনু সিনহা গ্রেফতারের পর তাঁর দুটো গুরুত্বপূর্ণ মোবাইল ফোনের হদিশ পাচ্ছেন না ইডির তদন্তকারী অফিসাররা। মুর্শিদাবাদের কান্দির সেই প্রাসাদোপম বাড়ির ভিতরে একটি পুকুর ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কারণ পুকুরের চারিদিক সিসিটিভিতে মোড়া। ইডির অফিসারদের ধারণা কলকাতায় বসে সিসিটিভি মনিটর করতেন শান্তনু সিনহা বিশ্বাস। প্রমাণ লোপাটে ওই পুকুরে দুটো মোবাইল ফেলে দিয়েছেন কিনা সেটাই ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের।

    পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হতে পারে বলে খবর। ঠিক যেমনটা নিয়োেগ দুর্নীতে অভিযুক্ত বড়ঞার প্রাক্তন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রমাণ লোপাটের জন্য পুকুরে মোবাইল ফেলেছিলেন। এছাড়াও ইডির নজরে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টও।