
বিহারে মহাগঠবন্ধন জোট ক্ষমতায় এলে শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। বিহারের বেগুসরাইয়ে জনসভায় দাঁড়িয়ে এই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
তাঁর কথা শুনে করতালি, উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপস্থিত জনতা। বিহারের পাশাপাশি দেশে যদি ইন্ডি জোট ক্ষমতায় তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ফের পুরানো হৃত গৌরব ফেরানো হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তাঁর মন্তব্য, নালন্দায় আবারও গোটা বিশ্বের পড়ুয়ারা পড়তে আসার জন্য লাইন লাগাবে, এমনই স্বপ্ন দেখছে ইন্ডি জোট।







