
মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণার পরেও সন্তুষ্ট নন শিক্ষাকর্মীরা। তাঁরা বলছেন ভাতা সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু এই ভাতার জন্য তো পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পাননি। আন্দোলনকারী শিক্ষাকর্মীদের বক্তব্য যোগ্য অযোগ্যদের যে তালিকা প্রকাশের যে মূল দাবি তাঁদের রয়েছে, সে বিষয়ে এখনও কোনও সবুজ সঙ্কেত মেলেনি।
তাই আপাতত আন্দোলন প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই। শনিবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে চাকরিহারা অশিক্ষককর্মীদের মাসিক ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীরা ২০ হাজার টাকা করে পাবেন বলে ফোনে ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও চাকরিহারারা আরও ৫ হাজার টাকা ভাতা বাড়ানোর দাবি করেছেন। সেক্ষেত্রে গ্রুপ সি কর্মীদের ৩০ এবং গ্রুপ ডি কর্মীদের ২৫ হাজার দেওয়ার কথা বলেছেন।






