চাকরি ফিরে পেতে বৃষ্টি মাথায় নবান্ন অভিযানে শিক্ষাকর্মীরা-বাধা

0
192
ছবি সৌজন্যে : নিজস্ব
অযোগ্যদের সুযোগ নয়, হাইকোর্ট রায় দিতেই মঙ্গলবার বৃষ্টি মাথায় নিয়ে নবান্ন অভিযানে নেমেছেন শিক্ষাকর্মীরা। মিছিল আটকাতে নবান্নমুখী হাওড়ার সব রাস্তায় ব্যারিকেড করে পুলিশ।
মোতায়েত করা হয়েছিল বিশালপুলিশবাহিনী। গ্রুপ সি, ডি অধিকার মঞ্চের তরফে হাওড়া ময়দান থেকে মিছিল শুরু করে নবান্নের দিকে এগোতে বঙ্কিম সেতুর নিচে আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান শুরু করেন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। দাবি আদয়ে মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের কাছে দেখা করে ডেপুটেশন দিতে চান বিক্ষোভকারীরা। তাঁদের দাবি যোগ্যদের স্কুলে ফেরাতেই হবে। ৩৩৯৪ জন যোগ্য শিক্ষাকর্মীর সার্টিফাটেড তালিকা অবিলম্বে এসএসসিকে প্রকাশ করতে হবে। ২২ লাখ ওএমআর কপিকে ওয়েবসাইটে আপলেড করতে হবে।
পাশাপাশি অন্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে তাঁদের চাকরি গিয়েছে। ৪ মাস বেতন বন্ধ। এর দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে।