
চাকরি ফেরত চেয়ে বিকাশ ভবন অভিযান করেছেন এসএসসি-র ২০১৬-র গ্রুপ সি, ডি চাকরিহারারা। করুণাময়ী থেকে মিছিল করে শিক্ষাকর্মীরা বিকাশ ভবনে যায়।
১৫ মে পুনরাবৃত্তি এড়াতে বিকাশ ভবনকে কার্যত পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। এরপরেই শিক্ষাকর্মীদের ৮ প্রতিনিধিকে বিকাশভবনে ডেপুটেশন দেওয়ার জন্য ঢুকতে দেওয়া হয়। তাঁদের দাবি যোগ্য অযোগ্যদের তালিকা বের করতে হবে। পাশাপাশি যতদিন না সমাধান হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ভাতা দেওয়ার দাবি তুলেছেন। বিক্ষোভকারীদের বক্তব্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও এখনও কোনও ভাতা তাদেরকে দেওয়া হয়নি। এভাবে আর কতদিন চলবে, প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা।
শিক্ষাকর্মীদের দাবি শিক্ষিক, শিক্ষিকাদের জন্য নোটিফিকেশন বার হলেও তাঁদের ক্ষেত্রে কোনও নোটিফিকেশন এখনও বেরোয়নি। ফলে চরম অনিশ্চয়তা রয়েছেন তারা।
