
দেশের শিক্ষার মান বৃদ্ধিতে ছাত্র-ছাত্রীদের এডুকেশনাল ট্যুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়াদের নিয়ে এডুকেশনাল ট্যুর শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি উচ্চ শিক্ষায় আগ্রহ বাড়ায়। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি নিজেও এই নিয়ম মেনে চলেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, গুজরাটে কোনও বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত হলে ৫০ সরকারি স্কুলে শিশুদের নিয়ে যেতেন তিনি। অনুষ্ঠানের প্রথম সারিতে বসে তারা অনুষ্ঠান দেখত। প্রধানমন্ত্রীর মতে, সমাবর্তন অনুষ্ঠান থেকেই পড়ুয়াদের মধ্যে স্বপ্নের বীজ বপন হয়ে যেত। পড়ুয়াদের নিয়ে পর্যটন দেশের অর্থনীতিকেও চাঙ্গা করে। একসঙ্গে অনেকে মিলে কোথাও গেলে সেখানের অর্থনীতি উন্নত হবে। শিক্ষামূলক ট্যুরগুলি জ্ঞানের চিন্তাভাবনা বাড়ায় পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব বিশ্বের ওপর অভিজ্ঞতা বৃদ্ধি করে।
