গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National সংবিধানের আদর্শ রক্ষার প্রচেষ্টা জারি থাকবে : মোদী

    সংবিধানের আদর্শ রক্ষার প্রচেষ্টা জারি থাকবে : মোদী

    0
    142
    ছবি সৌজন্যে : এক্স

    সংবিধানের আদর্শ রক্ষা এবং শক্তিশালী সমৃদ্ধ ভারত গড়তে প্রচেষ্টা জারি থাকবে। প্রজাতন্ত্র দিবসে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের উদযাপন মঞ্চের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সংবিধান রাজনীতি।

     প্রজাতন্ত্র দিবসে ভারতের সংবিধানের মূল মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজের আবহে এক্স হ্যান্ডলে দেশের জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, দেশবাসী প্রজাতন্ত্রের গৌরবময় ৭৫ বছর উদযাপন করছেন। সংবিধান রচনাকারী মহিলা ও পুরুষদের প্রতি সম্মান জানাই, যাদের জন্য দেশ গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্যের পথে এগিয়ে যাচ্ছে। তাদের কাজ দেশের সংবিধানের আদর্শ রক্ষার পথ শক্তিশালী করবে এবং এটি দেশের উন্নতির পথ সুগম করবে।অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স পোস্টে লিখেছেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে অভিনন্দন।

    ভারতের সীমান্ত রক্ষাকারী সৈন্যদের পাশাপাশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদেরকে অভিনন্দন, যারা সীমান্তের মধ্যে দেশকে সুরক্ষিত রাখে। বিচার বিভাগের সদস্য, আমলাতন্ত্র এবং বিদেশে ভারতের প্রতিষ্ঠিত দূতাবাসের কর্মীদের অভিনন্দন।