বাংলাদেশে ‘৭১-এর গণহত্যাকারীদের পুনর্বাসনের চেষ্টা : হাসিনা

0
71
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশের গণহত্যা দিবসের প্রেক্ষিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, দেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার অপরাধীদের পুনর্বাসনের চেষ্টা চলছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চের রাত ছিল বাঙালির জীবনের সবচেয়ে বিভীষিকাময় অধ্যায়। সেদিনই পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট চালিয়ে পরিকল্পিতভাবে বাঙালিদের উপর গণহত্যা শুরু করে। শেখ হাসিনা উল্লেখ করেছেন, মাত্র ন’মাসে এই নৃশংস হত্যাযজ্ঞে ৩০ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারান। তিনি বলেছেন, এত ভয়াবহতার কোনও নজির বাঙালির ইতিহাসে ছিল না, তাই গণহত্যা শব্দটির প্রকৃত অর্থ বোঝাতে ইংরেজি জেনোসাইড শব্দই ব্যবহার করতে হয়।

তিনি আরও স্মরণ করেন জাতির জনক শেখ মুজিবুর রহমান-কে, যাকে ওই রাতেই পাকিস্তানি বাহিনী গ্রেফতার করেছিল। পাশাপাশি অসংখ্য শহিদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।