গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International বাংলাদেশে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে বাঁচানোর চেষ্টা দিল্লির

    বাংলাদেশে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে বাঁচানোর চেষ্টা দিল্লির

    0
    169
    ছবি : সংগৃহীত

    বাংলাদেশে সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই এবার সরাসরি এবিষয়ে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।

    এক বিবৃতিতে জানানো হয়েছে, উপেন্দ্রকিশোরের বাড়িটি শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারত ও বাংলাদেশের মিলিত সাংস্কৃতিক ঐহিত্যের প্রতীক। ওই বাড়িকে সাহিত্য স্মারক হিসাবে সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। প্রয়োজনে ভারত সরকার সহযোগিতা করতে প্রস্তুত। ঢাকার শিশু বিষয়ক এক কর্মকর্তার দাবি, বাড়িটি গত দশ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল।

    শিশুদের নিরাপত্তার কথা ভেবে তা ভেঙে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদনও নেওয়া হয়েছে।