লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর : স্বরাষ্ট্র উপদেষ্টা

0
144
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরি।
এর আগে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেছেন, এখনও সব অস্ত্র উদ্ধার করতে পারা যায়নি। তবে, দ্রুততার সঙ্গে এগুলো উদ্ধার করার চেষ্টা চলছে। বাকি অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধার হয়ে যাবে।
এক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করছেন। আর নির্বাচনে বড় স্টেকহোল্ডার হচ্ছে রাজনৈতিক দল।তাদেরকে এক্ষেত্রে মূল ভূমিকা রাখতে হবে। নারায়ণগঞ্জে যথেষ্ট লজিস্টিক সাপোর্ট আছে। তারপরও যদি কোনও লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয় সরকার এর ব্যবস্থা করে দেবে।