নানুরে কাজল শেখ-কে ‘ডিম্বাস্ত্র’ 

0
57
ছবি সৌজন্যে : নিজস্ব
নানুরের বাসাপাড়ায় শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসতেই ডিম ছোড়া হল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে লক্ষ্য করে। উঠেছে চোর চোর স্লোগানও।
সোমবার সকাল দশটার পরে কাজল শেখ ও বিধানচন্দ্র মাঝি বাসাপাড়ায় আসেন। শহিদ বেদিতে প্রবেশ করতেই গাড়ি ও শহিদ মঞ্চ লক্ষ্য করে ডিম ছোড়া হয়। যদিও পুলিশ কিছুক্ষণের মধ্যে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
কাজল শেখের দাবি, যারা ডিম ছুড়েছে তাদেরকে কখনও রাজনীতিতে দেখিনি, ওরা সমাজবিরোধী। শহিদ মঞ্চকে অসম্মান করেছে।