
ডিম থেরাপি অব্যাহত রয়েছে রাজ্যজুড়ে। এবার হুগলির সিঙ্গুর বিধানসভার বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান মায়াবতী কর্মকার ও উপপ্রধান নব কুমার বাগের উপর ডিম থেরাপি চালানোর অভিযোগ উঠেছে বিজেপি ও বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে।
অভিযোগ, সরকারী প্রকল্প থেকে কাটমানি খাওয়া ও পঞ্চায়েতে কাজের হিসাবের গরমিল। এরই প্রতিবাদে পঞ্চায়েতের সামনেই মহিলা প্রধান ও উপপ্রধান-কে বেধড়ক মারধর করে ডিম ছুঁড়ে মারা হয়। মহিলা প্রধান-কে উত্তেজিত মহিলারা মাটিতে ফেলে জুতো পেটা করে গলায় জুতোর মালা পরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিঙ্গুর থানার পুলিশ উদ্ধার করে আক্রান্ত মহিলা প্রধান ও উপপ্রধান-কে সিঙ্গুর থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-এর বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যদিও, পঞ্চায়েতের উপপ্রধান নব কুমার বাগ-কে গ্রেফতার করেছে সিঙ্গুর থানার পুলিশ।
