
প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে ৭ তারিখ পর্যন্ত পলিশ হেফাজতে পাঠাল আদালত।
কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ১১ নম্বর বরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে ভোট পরবর্তী হিংসা, শ্লীলতাহানির সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়। ২৩ তারিখ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। তারকেশ্বরকে আদালতে তোলার সময় প্রিজন ভ্যান ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চোর স্লোগান ওঠে, ছোড়া হয় ডিমও। শনিবার দফায় দফায় সার্ভে পার্ক ও পূর্ব যাদবপুর থানার সামনে বিক্ষোভ চলে। এদিকে আসানসোলের বারাবনির তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয় অসিত ঘনিষ্ঠ কয়লা মাফিয়া আকবর আলমকেও।
আসানসোলের গৌরান্ডি পানুড়িয়া হাটতলা মোড় থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অসিত সিং এবং আকবরকে নিয়ে যাওয়ার সময় রাস্তার দু’ধারে মানুষ চোর চোর স্লোগান দিতে থাকেন। তাঁদের বিরুদ্ধে ভোেট পরবর্তী হিংসা, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে।
