গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কর্নাটকে বিজেপি বিধায়কের মাথায় ডিম 

    কর্নাটকে বিজেপি বিধায়কের মাথায় ডিম 

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স
    কর্নাটকের রাস্তায় বিজেপি বিধায়কের মাথায় ডিম ছুড়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই ঘটনার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে।
    জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মুনিরত্ন। অটলবিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন, তখনই আচমকা তাঁর মাথায় উড়ন্ত ডিম এসে পড়ে। লক্ষ্মীদেবী নগর এলাকার ওই ঘটনায় হইচই পড়ে গিয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, কংগ্রেস কর্মীরা প্রাক্তন মন্ত্রীর দিকে ডিম ছুড়ে মারে। ডিম ছুড়ে মারার দৃশ্যটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ।বিধায়কের অভিযোগ, ডিম মাথায় এসে ভাঙার পরই তাঁর মাথায় জ্বলুনি হতে শুরু করে। তাঁকে ৭ কিমি দূরে মল্লেশ্বরমের কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে ডাক্তাররা জানিয়েছেন, কিছুই হয়নি। কোনও ক্ষতচিহ্ন দেখা যায়নি।পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
    উল্লেখ্য, এক মহিলাকে অত্যাচারের অভিযোগে কিছুদিন আগে গ্রেফতার হয়েছিলেন ওই বিজেপি বিধায়ক। জামিনে মুক্তির পর এটাই ছিল তাঁর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে যোগদান।