
এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম ছোড়া হয়েছে কোচবিহারের শীতলকুচিতে। গাড়িতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন দলের প্রাক্তন সাংসদ অলকেশ দাসও।
জানা গিয়েছে শীতলকুচিতে ২ দিন আগে মৃত্যু হয় সিপিএম কর্মী মন্টু মিয়ার। সিপিএমের দাবি মন্টুকে খুন করা হয়েছে। অন্যদিকে শীতলকুচির এক বাসিন্দা মুম্বইয়ে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন। সেই পরিযায়ী শ্রমিকের দেহ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ করা হচ্ছে না বলে দাবি বামেদের। মীনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন এই দুই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেলাশাসকের দফতর ঘেরাও কর্মসূচি ছিল। তার আগে গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে মন্টুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
শীতলকুচি বাজারের কাছে আসতেই একদল জনতা তাঁর গাড়ি লক্ষ্য করে ডিমবর্ষণ করে বলে অভিযোগ। সিপিএম নেত্রীর অভিযোগ বিজেপি কর্মীরাই হামলা চালিয়েচে। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
