
মিড-ডে মিলে শুধু নিরামিষ খাবার নয়, ডিমও পাওয়া যাবে! এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিড-ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার পর থেকেই বলা হয়েছিল, স্কুলগুলিতে কেবল নিরামিষ খাবার বিতরণ করা হবে।
ডিম আর থাকবে না। বুধবার নবান্নের একটি সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আলাদা করে মিড-ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। ১ অগাস্ট থেকেই তা কার্যকর হবে।
তিনি বলেছেন, মিড ডে মিল নিয়ে যে বৈষম্য ছিল, তা দূর করা হয়েছে। আগে হাইস্কুলে মাথাপিছু মিড ডে মিলে বরাদ্দ ছিল ১০ টাকা আর, প্রাথমিকে ছিল ৬টা ৭৮ পয়সা। আমরা প্রাইমারিতেও ১০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। ১ অগাস্ট থেকেই এই নতুন বরাদ্দ কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ইসকন সাত্বিক, শুদ্ধ, প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে। তার বাইরে আলাদা করে পড়ুয়াদের ডিম দেওয়ার ব্যবস্থাক করা হচ্ছে।
