বেআইনি জমি হস্তান্তর! ধৃত এগরা পুরসভার পুরপ্রধান

0
143
ছবি সৌজন্যে : নিজস্ব
জমি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগে কলকাতা থেকে এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়ককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এগরা পুরসভা এলাকার ১ নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করেন চেয়ারম্যান! ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সেই ভিত্তিতে ২০ ডিসেম্বর এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ, স্বপন নায়ক পুরপ্রধান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি নামমাত্র মূল্যে নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে হস্তান্তর করেছেন। এরফলে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
জেলা পুলিশ সুপার মিতুনকুমার দে বলেছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই স্বপন নায়েককে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।