গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদুল আজহার নামাজ

    বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদুল আজহার নামাজ

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স
    ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বাংলাদেশ, ভারত-সহ অন্যান্য অনেক দেশের মুসলিমরা এই ঈদ উদযাপন করবেন বৃহস্পতিবার।
    প্রতি বছর আরবি জিলহজ মাসের ১০ তারিখ বিশ্বজুড়ে ইসলাম ধর্মের দ্বিতীয় উৎসব ঈদুল আজহা পালন করেন মুসলিমরা। আরবি বর্ষপঞ্জি চাঁদ-নির্ভর হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহার উদযাপনে এক দিন তারতম্য হয়। পাকিস্তানের চতুর্থ বৃহত্তম শহর রাওয়ালপিন্ডির ঈদগায়ে মুসল্লিদের ঈদুল আজহার নামাজ আদায়।  ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের বান্দা আচেহ শহরের বাইতুররহমান গ্রান্ড মসজিদে নারী মুসল্লিদের ঈদুল আজহার নামাজ আদায়।
    ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কুইয়াপো এলাকায় মুসল্লিদের ঈদুল আজহার নামাজ আদায়। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর সিডনির লাকেম্বা মসজিদে ঈদের নামাজ শেষ করে ফিরছেন মুসল্লিরা।