গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ইদের দিনে প্রচারে ঝড় সব পক্ষের

    ইদের দিনে প্রচারে ঝড় সব পক্ষের

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইদের দিনে প্রচারে ঝড় সব পক্ষের। সকালেই কালীঘাটে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে জনসংযোগ করেন।

    কথা বলেন দলের পুরনো কর্মীদের সঙ্গে। এদিকে এন্টালিতে প্রচারে ছিলেন বিজেপির আইনজীবী প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করেন তিনি। ব্যারাকপুরে ভোটপ্রচার করেছেন বিজেপির আরেক আইনজীবী প্রার্থী কৌস্তভ বাগচিও। ইদের সকালে হুগলির উত্তরপাড়ায় প্রচার সেরেছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। এলাকায় জনসংযোগের পাশাপাশি নিজের জয়ের ব্যাপারে প্রতায়ী বলে জানিয়েছেন তিনি। মহেশতলায় প্রচার করেছেন সিপিএমের আইনজীবী প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ও। প্রচারে পিছিয়ে নেই তৃণমূলও। শ্যামপুকুরে শশী পাঁজার পাশাপাশি ইদের সকালে প্রচারে ছিলেন তৃণমূলের দুই তরুণ প্রার্থী।

    চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং নোয়াপাড়ায় তৃণাঙ্গুর ভট্টাচার্য। এছাড়া তৃণমূলের দুই পোড় খাওয়া নেতা পাণ্ডুয়ায় সমীর চক্রবর্তী এবং শিলিগুড়িতে গৌতম দেব।