
ঢাকার উত্তর সিটি কর্পোরেশন দ্বারা আয়োজিত আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মাঠে পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষ্যে নমাজ পাঠের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন হাজারো হাজারো মানুষ। নমাজ পাঠ শেষে সবাইকে নিয়ে বের এক বর্ণাঢ্য মিছিল। আগারগাঁও থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয় মিছিল। পরে সেখানেই একটি অনুষ্ঠানে সেমাই ও মিস্টি দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয় ।
এদিন ঢাকায় জাতীয় ইদগা ময়দানে নমাজ পাঠ করেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বঙ্গভবনে ইদের নমাজ পাঠ করেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। তবে খুশির ইদে সামিল নেই গণ অভ্যুত্থানের সময় নিহত এবং আহতদের পরিবারে। আনন্দের দিনে নিহতদের স্মরণ করতে সমাধিস্থলে প্রার্থনায় সামিল হয়েছেন পরিজনেরা। কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই।
