
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, ফলে সেখানে রবিবার পবিত্র ইদ-উল-ফিতর উদযাপিত হবে। রমজান মাসের সমাপ্তির পর শাওয়ালের চাঁদে দেখার ভিত্তিতেই ইদ-উল-ফিতরের দিন নির্ধারিত হয় । ইসলাম ধর্মাবলম্বীরা এক মাস রোজা পালনের পর এই বিশেষ উত্সব উদযাপন করেন। সৌদি আরবের ঘোষণা মতো মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশে রবিবার পালিত হচ্ছে পবিত্র ইদ।
ভারতে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলির একদিন পরেই ইদ-উল-ফিতর উদযাপিত হয় । চলতি বছর ভারতে রমজান মাস শুরু হয়েছে ২ মার্চ থেকে। সেই অনুযায়ী, ভারতের রবিবার চাঁদ দেখা গেলে ৩১ মার্চ ইদ পালিত হবে। তবে যদি ৩০ মার্চ চাঁদ দেখা না যায় , তাহলে পয়লা এপ্রিল ইদ উদযাপিত হবে।
