শুক্রে ঈদ মধ্যপ্রাচ্য-আফ্রিকায়

0
55
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ ৩০টি রোজা পূর্ণ করেছে আগামী শুক্রবার। আর সেখানেই ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা করে দিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন এবং ইরাক। এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশ— সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল এবং ক্যামেরুনও শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

এই তালিকায় আরও রয়েছে অস্ট্রেলিয়া এবং মালদ্বীপ। তুরস্ক এবং অস্ট্রেলিয়া জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও পর্যবেক্ষণের ভিত্তিতে শুক্রবার-কে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছে। অন্যদিকে, শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করছে আফগানিস্তান, নাইজার এবং মালি। এদিকে,  বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার চেষ্টা করবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বেশ কিছু দেশ। চাঁদ দেখা সাপেক্ষে এসব দেশে শুক্রবার বা শনিবার ঈদ উদযাপিত হবে।