
পালা বদলের রাজ্যে অন্যরকম ইদ- র সাক্ষী রইল শহর থেকে জেলা। রেড রোড নয়, এবার ইদের নমাজ হয়েছে ব্রিগেড ময়দানে।
শুধু তাই নয়, শহর এবং শহরতলির কোনও রাস্তাতেই হয়নি ইদের নমাজ। ফলে সমস্ত রাস্তাই বৃহস্পতিবার সকাল থেকে খোলা ছিল। তবে ইদ উপলক্ষে ব্রিগেড-সহ গোটা কলকাতা জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। শুধু তাই নয়, ওয়াচ-টাওয়ার থেকেও চলছে নজরদারি। শিশু থেকে বয়স্ক সকলেই উপস্থিত ছিলেন ব্রিগেড ময়দানের নমাজেে। নমাজের শেষে একে অপরকে কোলাকুলি সেরে মিষ্টিমুখ সেরেছেন তাঁরা। ইদ উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে নাখোদা মসজিদ ও ধর্মতলার টিপু সুলতান মসজিদও।
একইসঙ্গে ইদ-উল-আযহা উপলক্ষ্যে কলকাতার পাশাপাশি নমাজ অংশ নিয়েছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। নমাজের পর একে অপরকে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছেন, একইসঙ্গে মিষ্টিমুখ করানো হয়েছে একে-অপরকে।





