গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata জেলায় জেলায় ইদ উল আযহা-র নমাজ

    জেলায় জেলায় ইদ উল আযহা-র নমাজ

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কলকাতার মতই জেলায় জেলায় ইদ উল আযহা-র নমাজে অংশ নিয়েছিলেন ধর্মপ্রাণ মানুষেরা। মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, বীরভূম, উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদা সহ বিভিন্ন জেলায় সকাল থেকেই বিভিন্ন নমাজ পাঠের আয়োজন করা হয়েছিল।

    মালদার সুজাপুরের নয়টৌজা ইদগাহে নমাজপাঠের সবচেয়ে বড় জমায়েত হয়েছিল। প্রায় হাজার দশেক মানুষ নমাজ পাঠে অংশ নিয়েছিলেন। বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মানুষজন। নমাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেছেন।

    এরপর নির্দিষ্ট জায়গায় কোরবানি সম্মন্ন হয়। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের নজরদারি ছিল কড়া।