
চার দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক আট শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারী দল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কিন্তু শেষ ৪০-৪৫ মিটার পথ পেরোতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদেরা। তবে আশার আলো, সুড়ঙ্গের শেষ ধাপ পেরোনো সম্ভব হয়েছে। আটক শ্রমিকদের নিয়ে উদ্বেগে পরিবার। গত শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ তেলেঙ্গানার শ্রীসৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে যায়। দুর্ঘটনার সময় ওই সুড়ঙ্গে কাজ করছিলেন আট জন শ্রমিক কাজ করছিলেন। ধসের ফলে সেখানেই আটকে পড়েন তাঁরা। তাঁদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। খবর পাওয়ার পরই শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু চার দিন পরও শ্রমিকদের কোনও খোঁজ পাওয়া যায়নি। সুড়ঙ্গের ভিতরে জল এবং কাদা ভরে গিয়েছে। তা থেকেই বার করার প্রক্রিয়া চলছে।
কিন্তু কাজ বার বার থমকে যাচ্ছে জল আর কাদার কারণেই। আটকে থাকা শ্রমিকদের বার করে আনতে র্যাট হোল মাইনার’দের ডাক পড়েছে। তবে সময় যত গড়াচ্ছে উৎকণ্ঠা, উদ্বেগও ততই বাড়ছে।
