কেতুগ্রামে চলন্ত বাসে নাবালিকাকে কুপিয়ে খুন

0
838
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কেতুগ্রামে চলন্ত বাসে ক্লাস এইটের ছাত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। খুনের পর বাস থেকে ঝাঁপ দিয়ে পালিয়েছে অভিযুক্ত।
জানা গিয়েছে দিন কয়েক আগে নাবালিকা ওই ছাত্রী আড়না গ্রামে তার মাসির বাড়ি বেড়াতে যায়। মঙ্গলবার কিছু কাজের জন্য মাসির সঙ্গে কাঁদরা ব্লক অফিসে যায়। কাজ শেষ করে ফেরার পথে বাসে ওঠে তাঁরা। বাসের মধ্যে জানলার ধারে বসেছিল ওই ছাত্রী। তার পাশেই ছিলেন মেয়েটির মাসি। আচমকাই চলন্ত বাসে হামলা চালায় বাবু শেখ নামে অভিযুক্ত যুবক। মেয়েটির গলায় ছুরি দিয়ে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় বাসে লুটিয়ে পড়ে নাবালিকা। এরপর বাস থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় বাবু। সেও হরিপুরের বাসিন্দা। বাবু পেশায় পরিযায়ী শ্রমিক। কেরলে কাজ করে বাবু। দিন কয়েক আগে হরিপুরে ফিরেছিল বাবু। পরিবারের দাবি নাবালিকা ছাত্রীকে বেশ কয়েকদিন ধরেই উক্তজ্য করবছিল বাবু। নাবালিকা গুরুত্ব না দেওয়ায় সেই আক্রোশেই খুন করেছে বাবু। অভিযুক্ত বাবুর খোঁজে তল্লাশি শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ।