হয় সই, নয় ক্ষমা-রাহুলকে টার্গেট কমিশনের, পাল্টাও

0
82
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা রাহুলের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
শুক্রবার রাহুলের বিস্ফোরক দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশনের দাবি, রাহুল গান্ধী যেন সই করে তাঁর অভিযোগ সংক্রান্ত বিবৃতি জমা দেন। আর যদি তিনি তা না করেন, তাহলে দেশের মানুষের কাছে রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে কমিশন।
যদিও শুক্রবার নির্বাচন কমিশনের দাবি উড়িয়ে নিজের অভিযোগকেই মান্যতা দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর জবাব, সংসদের ভিতরে সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছেন। এখন নির্বাচন কমিশন চাইছে ভোট চুরির দাবি নিয়েও তিনি শপথ নেন।