গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National অঘোষিত মুখ্যমন্ত্রীর নাম, শিন্ডে-ফড়নবিশ বৈঠক 

    অঘোষিত মুখ্যমন্ত্রীর নাম, শিন্ডে-ফড়নবিশ বৈঠক 

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স
    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে টানাপোড়নের মধ্যে শিবসেনা নেতা একনাথ শিন্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ।
    সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ষায় বিআর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সরকারি পদাধিকারীরাও ছিলেন। মঙ্গলবার সকালেই অসুস্থ হয়ে ঠানের জুপিটার হাসপাতালে ভর্তি হয়েছিলেন একনাথ শিন্ডে। সেখানে চেকআপের পর বিকেলের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে সোজা তিনি মুম্বইয়ের সরকারি বাসভবনে চলে আসেন।হাসপাতাল থেকে বেরিয়ে একনাথ শিন্ডে বলেছেন, তিনি চেকআপের জন্য হাসপাতালে এসেছিলেন। তাঁর শরীর এখন ভাল আছে। অন্যদিকে, এদিনই বিজেপি, শিবসেনা ও এনসিপি জোটের নেতারা মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে যান।মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য সাজ সাজ রব আজাদ ময়দানে। সেখানে ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। কিন্তু শপথের মঞ্চ বাঁধা হলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী ক‌ে হতে চলেছেন, ফলপ্রকাশের ১০ দিন পরেও তা স্পষ্ট নয়। শনিবার একতরফা ভাবেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনক্ষণ জানিয়ে দিয়েছিল বিজেপি।
    জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।