
একুশে ভাঙা পায়ে ২০০ পার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ছাব্বিশে আড়াইশো পার হবে। হিঙ্গলগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে এমনটাই বলেছেন সাংসদ সায়নী ঘোষ।
তাঁর কথায় একুশে ভাঙা পায়ে খেলে ২১৩ আসন পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পা তো ভালো রয়েছে, তাহলে ছাব্বিশে কি হতে পারে তার কোনও ধারণা নেই। এবার এমন খেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ে যে তৃণমূলের আসন আড়াশো পার হয়ে যাবে।
তৃণমূলের অভিনেত্রী সাংসদ আরও বলেছেন একসময় দিল্লি থেকে এসে বিজেপি নেতারা ২০০ পার করার কথা বলতেন। এবার আর তাদের গলা থেকে আওয়াজ বেরচ্ছে না।








