
বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। নৈরাজ্য কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশটি।
এই আবহে বিশ্বভারতীতে উদযাপিত হয়েছে আন্তজার্তিক মাতৃভাষা দিবস। আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গেয়ে পদযাত্রা করেছেন অধ্যাপক-ছাত্রছাত্রীরা। নতুন সরকার গঠনের পর ভারত-বাংলাদেশ সুসম্পর্ক নিয়ে আশাবাদী উপাচার্য থেকে ছাত্রছাত্রীরা। উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন খুব তাড়াতাড়ি শান্তিনিকেতনে খুলে যাবে বাংলাদেশ ভবনের সংগ্রহশালা।
মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের ছাত্রছাত্রীরাও। এদিকে কলকাতায় একুশে উদ্যান পার্কে ভাষা শহিদ স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।






