
একুশের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে মিথ্যার জাল বুনেছেন। এমনটাই জানিয়েছেন সিপিএম-র রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম।
তৃণমূলের সমাবেশকে কটাক্ষ করে তিনি বলেছেন, সমাবেশের নামে কলকাতা জুড়ে বার্ষিক বনভোজন হয়েছে কলকাতা পুলিশের বদান্যতায় আর তৃণমূলের আহ্বানে। গোটা কলকাতা জুড়ে যা যা নিষেধাজ্ঞা জারি করা হয় আজ তার একটাও মানা হয়নি। সারা বছর জুড়ে খুন করবে লুঠ করবে অপরাধ করবে তাদের আজ ফুর্তির সুযোগ দেওয়া হয়েছিল। সেলিম বলেছেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বামফ্রন্ট সরকারের সময় ভোট দিতে পারতেন না কেউ। তাহলে সুব্রত মুখার্জি কি করে মেয়র হলেন,উনি কি করে সাংসদ হলেন? এখন বোমা বন্দুক পুলিশ ব্যবহার করে ভোট লুঠ করা হয়। সব নির্বাচনে এই চিত্র দেখা যায়। এদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেছেন, ১৯৯৩ সালে ২১ জুলাই যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁরা তৃণমূলের কেউ ছিল না। সবাই ছিল কংগ্রেসের। আর যিনি এখন মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। সেই মামাত বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেত্রী ছিলেন , যিনি কংগ্রেসকে পিছন থেকে ছুরি মেরে নিজের পারিবারিক দল তৃণমূল কংগ্রেস করেছিলেন।
অধীরের আরও বক্তব্য, এইটা কোনও শহিদ দিবসের তর্পণ এইটা তৃণমূলের কংগ্রেসের ক্ষমতার আস্ফালণ প্রদর্শণ।








