গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata বেহালায় জমা জলে বিদ্যুৎপৃষ্টতে মৃত বৃদ্ধা 

    বেহালায় জমা জলে বিদ্যুৎপৃষ্টতে মৃত বৃদ্ধা 

    0
    75
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আবারও জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বেহালার সরশুনা থানার অন্তর্গত ১২৬ নং ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লিতে।

    জানা গিয়েছে, শনিবার সকালবেলায় জমা জলে দাঁড়িয়ে নিজের দোকানের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় সুমন্তী দেবীর, বয়স ৬২। স্থানীয় মানুষজনের বক্তব্য জমা জলে দাঁড়িয়ে যখন দোকানের শাটার খুলতে যায় তার দোকানের দরজা কোনওরকমভাবে বিদ্যুৎ হয়ে যায় এবং পায়ের তলায় জল থাকায় সাথে সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ওই বৃদ্ধা-কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু বলে ঘোষণা করে।

    ঘটনাস্থলে তাকে বাঁচাবার জন্য দু’জন হাত দিলে তারাও অল্প বিস্তর বিদ্যুৎপৃষ্ট হয়। এলাকায় জমা জলে হাঁটতে ভয় পাচ্ছে এলাকার মানুষজন, এলাকায় প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও বেরোতে ভয় পাচ্ছে।