গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk পুণেতে মহিলার নাক ফাটালেন প্রৌঢ় দম্পতি

    পুণেতে মহিলার নাক ফাটালেন প্রৌঢ় দম্পতি

    0
    192
    Vampire cuts 42 women to pieces in Kenya
    Vampire cuts 42 women to pieces in Kenya

    পোর্শেকাণ্ডের পর এবার পুণেতে ওভারটেক করতে না দেওয়ায় এক মহিলাকে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রৌঢ় দম্পতির বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই প্রৌঢ় দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঘটনাটি ঘটেছে পাশান-বানের লিঙ্ক রোডে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত মহিলার নাম জারলিন ডি’সিলভা। তাঁর অভিযোগ, দুই সন্তান নিয়ে স্কুটার চালিয়ে পাশান-বানের লিঙ্ক রোড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্বপ্নিল কেকরে নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে গাড়িতে করে ওই ধরেই যাচ্ছিলেন। প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। জারলিন ডি’সিলভা জানিয়েছেন, তাঁর পিছু পিছু প্রায় ২ কিলোমিটার আসেন কেকরে দম্পতি। গাড়িক গতি দেখে তিনি রাস্তার বাঁ পাশে সরে আসেন। কিন্তু স্বপ্নিল কেকরে ওভারটেক করে তাঁর স্কুটারের সামনে দাঁড়ান। তারপরই গাড়ি থেকে বেরিয়ে এসে তাঁর চুল ধরে টেনে স্কুটার থেকে নামান। এই দৃশ্য দেখে তাঁর সন্তানরা ভয়ে চিৎকার করতে শুরু করে। সন্তানদের সামনেই তাঁকে বেধড়ক মারে। ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়। তারপর গাড়ি নিয়ে পালিয়ে যান ওই দম্পতি।