
পূর্ব যাদবপুরের এক অভিজাত ফ্ল্যাট থেকে প্রৌঢ় দম্পতির ঝুলন্ত দেহ চাঞ্চল্য ছড়িয়েছে। ডাইনিং হলের ফ্ল্যানে ঝুলছিলেন দুলাল পাল ও বেডরুমে ফ্যান থেকে ঝুলছিলেন রেখা পাল।
ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৬৬-র দুলাল পাল ও বছর ৫৩-র রেখা পাল। তাঁরা মুকুন্দপুরে ছেলে ও বৌমার সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন। দম্পতির ছেলে-বৌমার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না বলে জানাচ্ছেন তাঁদের মেয়ে। মঙ্গলবার তাঁদের সঙ্গে ছেলে-বৌমার সকালের দিকে ঝগড়া হয়। পরে তাঁরা অফিসে বেরিয়ে যান। সকালের পর থেকে একাই বাড়িতে ছিলেন ওই দম্পতি।
সন্ধের দিকে সাড়া-শব্দ পাওয়া না গেলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে দুজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে।






