
বাহিনীর ধাক্কায় হাওড়ার উদয়নারায়ণপুরে বৃদ্ধের মৃত্যু হয়েছে । বুধবার ভোটপর্ব মিটতে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিল তৃণমূল।
পরিবারের দাবিও ছিল জওয়ানদের ধাক্কাতেই বৃদ্ধ পড়ে গিয়েছিলেন। যদিও উদয়নারায়ণপুরের পর্যবেক্ষকদের দাবি ভোট দেওয়ার পরে অসুস্থতার কারণে তিনি হঠাৎ ভোটকেন্দ্রের কাছে পড়ে যান। ভিডিও দেখিয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। বাহিনীর জওয়ানরা কোনও ধাক্কা বা দুর্ব্যবহার করেননি। সেই সময় বরং সিএপিএফ জওয়ানরা পেশাদারিত্ব ও সাহসের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করেন। বাংলায নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করতে দিনরাত কাজ করেছেন। তাঁদের প্রাপ্য সম্মান ও কৃতজ্ঞতা, ভিত্তিহীন অভিযোগ বা রাজনৈতিক অপপ্রচার নয়। হাওড়ার ৮২ বছর বযসী পূর্ণচন্দ্র দোলুই বুধবার ছেলের সঙ্গে উদয়নারায়ণপুরের বুথ নম্বর ২৪৫-এ ভোট দিতে গিয়েছিলেন। শারীরিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তাঁর ছেলে তাঁকে সাহায্য করতে বুথের ভিতরে ইভিএম পর্যন্ত যেতে পেরেছিলেন। ভোট দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কমিশনের তরফে বলা হয়েছে গণতন্ত্র টিকে থাকে সত্যের ওপর, ভযে রাজনীতির ওপর নয়।






