কনভয়ের গাড়িতে বৃদ্ধের মৃত্যু, মামলা জগন মোহনের বিরুদ্ধে

0
136
ছবি : সংগৃহীত
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির কনভয়ের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গিয়েছিলেন তার দলেরই এক কর্মী। এই ঘটনায় ওয়াইএস জগন মোহন রেড্ডির বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেখানকার পুলিশ। মামলা দায়ের হয়েছে প্রাক্তন সাংসদ ওয়াইভি সুব্বা রেড্ডি, প্রাক্তন মন্ত্রী বিদদলা রজনী-সহ আরও অনেকের বিরুদ্ধে।
মামলা দায়ের হয়েছে গাড়ির চালক রামানা রেড্ডি এবং জগন মোহনের ব্যক্তিগত সহায়ক নাগেশ্বর রেড্ডির বিরুদ্ধেও। গত ১৮ জুন গুন্টুরে একটি জনসভায় গিয়েছেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুলিশ জানিয়েছে, ৩টি গাড়ির কনভয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তার বদলে বেশি গাড়ি গিয়েছিল কনভয়ে। রাস্তার দদিকে দাঁড়িয়েছিলেন সমর্থকেরা।
সেই সময়েই কনভয়ের একটি গাড়ির সামনে পড়ে যান চেলি সিংহাইয়া নামে বছর চুয়ান্নর একজন। সবাই চেঁচিয়ে উঠলেও গাড়ি থামেনি। ওই ব্যক্তির মাথার ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।