গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Hooghly শুনানির লাইনে ৪ ঘণ্টা অপেক্ষা, বৃদ্ধের মৃত্যু শ্রীরামপুরে

    শুনানির লাইনে ৪ ঘণ্টা অপেক্ষা, বৃদ্ধের মৃত্যু শ্রীরামপুরে

    0
    433
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শুনানিকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে বৃদ্ধের মৃত্যুতে শোরগোল পড়েছে শ্রীরামপুরে। অভিযোগ ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও বসার জায়গা পাননি বছর ৬০-র মহম্মদ সিরাজউদ্দিন।

    এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছিলেন মহম্মদ সিরাজউদ্দিন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলে বসার জায়গা মেলেনি। এরপর অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মহম্মদ সিরাজউদ্দিনের। ঘটনার পরেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকিল আলি জানিয়েছেন শনিবার শুনানি ছিল সিরাজউদ্দিনের। সেখানে দুপুর থেকে ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওখানে বসার জায়গাও ছিল না। বিকেলে অসুস্থ বোধ করায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধের। পাল্টা বিজেপির দাবি যে কোনও মৃত্যুকেই এসআইআর ঘটিত বলে চালিয়ে দিয়ে রাজনীতি করছে তৃণমূল।