গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Coochbehar ‘এসআইআর আতঙ্ক’ দিনহাটায় আত্মহত্যার চেষ্টা

    ‘এসআইআর আতঙ্ক’ দিনহাটায় আত্মহত্যার চেষ্টা

    0
    509
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার এসআইআর আতঙ্কে কোচবিহারের দিনহাটায় বৃদ্ধের আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। পরিবারের দাবিরে প্রেক্ষিতে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
    খাইরুল শেখ নামে ওই বৃদ্ধ ভোটার লিস্টে নামের বানান ভুল থাকায় আতঙ্কে ছিলেন। দিনহাটার বুড়িরহাট ২ গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার বাসিন্দা খাইরুল শেখের নাম ভোটার লিস্টে খয়রু শেখ লেখা ছিল। তা নিয়েই চিত্নিত ছিলেন বলে দাবি পরিবারের।
    পুলিশ সুপার সন্দীপ কাররা জানিয়েছেন বুধবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর ৬০-র খইরুল। তড়িঘড়ি তাঁকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল পরে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।