পার্কিং বচসায় এবার প্রৌঢ়কে খুন ট্যাংরায়

0
123
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পার্কিং নিয়ে বচসায় প্রৌঢ়কে খুনের অভিযোগ ঘিরে কার্যত বিজয়গড়ের পুনরাবৃত্তি হয়েছে ট্যাংরায়। দোকানের সামনে স্কুটি রাখা নিয়ে বছর ৪৮-র অরুণ গুপ্ত-র সঙ্গে বচসা বাধে ২ যুবকের। এরপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা।

সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয় অরুণ গুপ্ত-র। জানা গিয়েছে ট্যাংরার মথুরবাবু লেনের বাসিন্দা অরুণ গুপ্ত কেরোসিন এবং গাড়ির ইঞ্জিনের তেল বিক্রি করতেন। বাড়িতেই দোকান ছিল। অভিযোগ শনিবার দুপুরে অরুণ গুপ্তর দোকানের সামনে গাড়ি রাখতে গিয়েছিলেন গৌরব শাহ এবং আরিয়ান শাহ নামে দুই যুবক। তখনই অরুণ গুপ্তর সঙ্গে বাসা শুরু হয় দুই যুবকের। এরপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। এরপর ধাক্কাধাক্তিতে পড়ে গেলে অসুস্থ বোধ করেন অরুণ গুপ্ত।

তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অরুণ গুপ্ত-র। এরপরেই ২ যুবককে আটক করে পুলিশ। এর আগে গত মাসে দক্ষিণ কলকাতার বিজয়গড়ে পার্কিং নিয়ে বাসায় ক্যাবচালককে বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।