পাহারায় পুরুষ সঙ্গী, নিউ গড়িয়ায় বৃদ্ধাকে খুন আয়ার

0
113
ছবি সৌজন্যে : নিজস্ব

নিউ গড়িয়ায় বৃদ্ধ দম্পতির দেখাশোনার কাজ নিয়েছিলেন ঢোলাহাটের বাসিন্দা ৩৬ বছরের আশালতা সর্দার। সেই আশলতার হাতেই খুন হতে হয়েছে বৃদ্ধাকে। নিউ গড়িয়ার বাসিন্দা বছর ৮২-র প্রশান্ত কুমার দাস এবং ৭৯ বছরের বিজয়া দাসের বাড়িতে কাজের জন্য নরেন্দ্রপুরে ভাড়াবাড়িতে থাকতেন আশালতা।

সেখান থেকে সকালে নিউ গড়িয়ায় আসতেন। রাতে বেরিয়ে যেতেন। খুনের অভিযোগে গ্রেফতার আয়া আশালতাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে শুক্রবার সকালে নিউ গড়িয়ায় আসেন আশালতা। সঙ্গে ছিলেন পুরুষসঙ্গী মহম্মদ জালাল মীর। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাসন্তী রংয়ের শাড়ি পরে আশালতা, এবং ধূসর ট্রাউজার্স এবং সাদা শার্ট পরা জালাল মীর। আশালতা বাড়িতে ঢুকলেও বাইরে পাহারায় ছিলেন মহম্মদ জালাল। বাড়ির কর্তা পিকে দাস ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শয্যাশায়ী। তাঁকে দেখাশোনার জন্যই আশালতাকে রাখা হয়েছিল। সেই আয়াই বৃদ্ধকে বিছানা থেকে নামিয়ে হাত-পা বাঁধেন।

এরপর বৃদ্ধা বিজয়ার মুখ কাপড় দিয়ে বেঁধে দেন। তারপরে একটি কাঠ দিয়ে বৃদ্ধার মাথায় মারেন। বিজয়া দাস লুটিয়ে পড়লে গয়না, টাকা নিয়ে চম্পট দেয়। তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে আশালতা এবং তার সঙ্গী মীরকে গ্রেফতার করে পুলিশ। শনিবার আলিপুর আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার পুনর্নিমাণ করতে পারে পুলিশ।