
দেশ পরিচালনার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই। এমনই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এমন দায়িত্বও কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তাঁরা বহন করতে সক্ষম হবেন না। ঢাকা থেকে সাংবাদিক জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত রাকিব ও শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহ পায়রা চত্বরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের শীর্ষ পর্যায়ে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বক্তব্য এমনকি প্রতিটি প্রতিক্রিয়ায় সতর্ক থাকা দরকার। বর্তমান প্রশাসনিক কার্যক্রম নিয়ে তারেক রহমান বলেন, প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে সাধারণ মানুষদের মাঝে মাঝেই তাদের অসহায় ও বিপর্যস্ত হতে দেখেছেন। এর অবসান না হলে এদের বেড়াজালে আবদ্ধ সরকার ছোট ছোট বিপর্যয়কে এক সময় মহাবিপদ হিসেবে নিজেদের সামনে দেখতে পাবে।
