গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ভোটারদের হুমকি, ৩ জাহাঙ্গির ঘনিষ্ঠ গ্রেফতার

    ভোটারদের হুমকি, ৩ জাহাঙ্গির ঘনিষ্ঠ গ্রেফতার

    0
    46
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দিনভর বিক্ষোভ, এফআইআর, শেষপর্যন্ত ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গির ঘানিষ্ঠ ৩ তৃণমূল কর্মী। অন্য দলকে ভোট দেওয়ায় ফলতার হাসিমপুর গ্রামের বাসিন্দাদের প্রাণের মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান সুজাউদ্দিন শেখ ও ইসরাফিল চকদারের বিরুদ্ধে।

    এরইপ্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখান মহিলারা। পুননির্বাচনের দাবিও তোলেন। খবর পেয়ে তৎপর হয় নির্বাচন কমিশন। ফলতার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়। ওই এলাকায় পাঠানো হয় বাহিনীকে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় কমিশন। এরপরেই পঞ্চায়েত প্রধান সুজাউদ্দিন শেখ, ইসরাফিল চকদার এবং আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আশ্বস্ত করা হয়েছে ভোটের পরেও গ্রামে মোতায়েত থাকবে কেন্দ্রীয় বাহিনী। এদিকে ফলতায় পুননির্বাচন হবে কিনা তা ঠিক করবে জাতীয় নির্বাচন কমিশন। জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন স্পেশাল অবজার্ভারের রিপোর্ট ইসিআইয়ের কাছে গিয়েছে। এরপর ইসিআই এব্যাপারে সিদ্ধান্ত নেবে।