বাহিনীকে আর বসিয়ে রাখা যাবে না, কড়া বার্তা কমিশনের

0
52
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
আর বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এসআইআর ইস্যু নিয়ে হাইকোর্টে বৈঠকের পর জানিয়ে দিয়েছে সিইও। কমিশন সূত্রে খবর যেখানে সমস্যা চিহ্নিত হবে, সেখানেই পাঠানো হবে কেন্দ্রীয় বাহিনী। তবে রাজ্য পুলিশের সহায়তাই তা কার্যকর করা হবে। বাহিনীর যানবাহনে থাকবে জিপিএস সিস্টেম। কমিশনের তরফে বাহিনীর গতিবিধি নজরদারি করা হবে। পাশাপাশি ডিজিপিও বাহিনীর কাজের ওপর নজর রাখবেন। যাতে ইচ্ছাকৃতভাবে বাহিনীকে অন্যত্র ঘোরানো না যায়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারে অভিযান চালাতে হবে। বিরোধীর প্রত্যেক নির্বাচনেই বাহিনী নিয়ে অভিযোগ তোলে। এবার আর বাহিনী পরিচালনায় রাজ্য পুলিশ একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না। পাশাপাশি এসআইআর সংক্রান্ত পোর্টাল ব্যবস্থাতেও নজরদারি জোরদার হয়েছে।
পয়লা মার্চ রাজ্যে আসছে ২৪০ কোম্পানি বাহিনী। এরপর দ্বিতীয় দফায় ১০ মার্চ রাজ্যে পৌঁছবে আরও ২৪০ বাহিনী।