এআই কনটেন্ট ব্যবহারে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

0
144
ছবি সৌজন্যে : এক্স
বিহার বিধানসভা নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিয়ে কড়া নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি আদর্শ আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে ইসিআই।
কমিশনের স্পষ্ট বার্তা — এআই টুল ব্যবহার করে ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজনৈতিক দল, প্রার্থী বা তারকা প্রচারকরা যদি এআই জেনারেটেড ব্যবহার করেন, তবে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
সোশ্যাল মিডিয়ায় বা প্রচারমূলক ভিডিওতেও এই লেবেল থাকতে হবে। আদর্শ আচরণবিধি অনুযায়ী, এক দল অন্য দলের সমালোচনা করতে পারে, তবে তা শুধুমাত্র নীতি, কর্মসূচি ও কাজের সীমার মধ্যে থাকতে হবে। ব্যক্তিগত জীবনের অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে অভিযোগ তুলে প্রচার চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।